ads

শুক্রবার , ৯ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের সুপারিশ জাতীয় কমিটির

খবর টি পড়েছেন : ১৪৯
দুই সপ্তাহের পূর্ণ লকডাউনের সুপারিশ জাতীয় কমিটির
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অন্তত দুই সপ্তাহের কঠোর লকডাউন ছাড়া করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে না- এমন অভিমত ব্যক্ত করে সিটি করপোরেশন ও পৌর এলাকায় দুই সপ্তাহের পূর্ণ লকডাউন দেওয়ার সুপারিশ করেছে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বুধবার রাতে অনুষ্ঠিত কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩০তম সভায় এ সুপারিশ করা হয়। শুক্রবার কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই সপ্তাহের লকডাউন শেষ হওয়ার আগে সংক্রমণ পরিস্থিতি ও আক্রান্তের হার বিবেচনায় আবার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে কমিটি পরামর্শ দিয়েছে।

Shamol Bangla Ads

সারাদেশে কভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনকভাবে বাড়ছে- এ কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮টি নির্দেশনা এবং পরবর্তীকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও বিধিনিষেধ দেওয়া হয়। এগুলো সঠিকভাবে মানা হচ্ছে না। এ কারণে সংক্রমণের হার বাড়ছে। বিধিনিষেধ আরো শক্তভাবে অনুসরণ করা দরকার।
বিভিন্ন হাসপাতালের সক্ষমতা বাড়াতে সরকারি পর্যায়ে নানা কার্যক্রম নেওয়া হয়েছে- উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই কার্যক্রমের সঙ্গে পাল্লা দিয়ে হাসপাতালের রোগী ভর্তির বাড়তি চাপ থাকায় অতি দ্রুত সক্ষমতা বাড়ানো প্রয়োজন বলে মত দিয়েছে কমিটি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘বাংলাদেশকে যুক্তরাষ্ট্র কতটা গুরুত্ব দেয়, কেরির সফর তা… পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী করোনায় আক্রান্ত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads