ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সারাদেশে যেভাবে চলবে আদালত

খবর টি পড়েছেন : ১৭৫
সারাদেশে যেভাবে চলবে আদালত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

করোনা পরিস্থিতি বিবেচনায় বিচারিক আদালতের কার্যক্রম সীমিত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট প্রসাশন। রোববার রাতে আদালত প্রসাশনের বিচার শাখা থেকে এটি জারি করা হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়, ৫ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল পর্যন্ত সারাদেশের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম সীমিতভাবে চলবে।

অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা না করতে আদেশ দেয়া হয়েছে। তবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রত্যেক চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন আদালতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে তিনি বিচারকাজ পরিচালনা করবেন।

Shamol Bangla Ads

এদিক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪টি বেঞ্চ ও চেম্বার আদালতের একটি বেঞ্চ বসবে বিচার কাজ পরিচালনা করতে। এসব বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজে পরিচালনায় যুক্ত থাকবেন।

বিচারকদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ :

একইসঙ্গে বিচারিক আদালতের কার্যক্রম সীমিতকরণ করা হলেও বিচারকসহ সংশ্লিষ্টদের কর্মস্থল ত্যাগ না করতেও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে এটি জারি করা হয়।

এতে বলা হয়, ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত কোনো বিচারক, আদালতের কর্মকর্তা-কর্মচারী তার কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

এ প্রজ্ঞোপনে স্বাক্ষর করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রমজানে অফিস বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা পরবর্তী সংবাদ শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মৃত্যু বেড়ে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads