ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রমজানে অফিস বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা

খবর টি পড়েছেন : ১৯২
রমজানে অফিস বিকেল সাড়ে ৩টা পর্যন্ত খোলা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পবিত্র রমজান মাসে সকল সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা – স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ৫ এপ্রিল সোমবার মন্ত্রিসভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Shamol Bangla Ads

জান গেছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

Shamol Bangla Ads

ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে। এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কালবৈশাখীর তাণ্ডবে গাইবান্ধায় গেল ৪ প্রাণ পরবর্তী সংবাদ সারাদেশে যেভাবে চলবে আদালত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads