ads

বুধবার , ৩১ মার্চ ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুবাইফেরত বিমানের সিটের নিচে মিলল ৩৯ সোনার বার

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩১, ২০২১ ২:৩১ অপরাহ্ণ

দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ৩১ মার্চ বুধবার সকালে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এতে ৩৯টি সোনার বার ছিল।

Shamol Bangla Ads

এ তথ্য নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করে স্বর্ণ পাচার করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানকে ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে চার কেজি।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Need Ads
error: কপি হবে না!