ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবার লকডাউনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৫১
আবার লকডাউনের বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার লকডাউন শুরুর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকারের সব সংস্থা এ বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। ১৮ মার্চ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটউশনে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস ওমেন এন্ট্রাপ্রেনিউরস বাংলাদেশ আয়োজিত নার্সদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওই কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, করোনা থেকে বাঁচা ও চিকিৎসার উপায় আমরা জানি। কিন্তু সব জেনেও আমরা মানি না। করোনা নিয়ন্ত্রণে না থাকলে অর্থনীতি থাকবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Shamol Bangla Ads

করোনায় দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর ১২টি পরামর্শ দিয়েছে। এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, আমরা চাই দেশের অর্থনীতি ভালো থাকুক। করোনা যাতে বৃদ্ধি না পায়, তা–ও চাই। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে সবাইকে কাজ করতে হবে। লকডাউন আমরা করতে পারব না। এ বিষয়ে সরকারের সব সংস্থা মিলে সিদ্ধান্ত নেবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের সচিব মো. আলী নূর ও অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনার্স বাংলাদেশের ( এজিডব্লিউইবি) সভাপতি মৌসুমি ইসলাম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ করোনায় আরও ১৬ মৃত্যু, নতুন শনাক্ত ২১৮৭

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads