ads

বৃহস্পতিবার , ১৮ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই

খবর টি পড়েছেন : ১৮৭
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহের দ্বিপক্ষীয় বৈঠক শেষে ওই সমঝোতা স্মারক সই হয়। ১৮ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। ওইসময় কার্যালয়ের টাইগার গেটে মালদ্বীপের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে অংশ নেবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Shamol Bangla Ads

জানা যায়, দ্বিপক্ষীয় বৈঠক শেষে মৎস্যখাত, পররাষ্ট্র সংক্রান্ত ও সংস্কৃতি বিনিময় ইস্যুসহ ৪টি সমঝোতা স্মারকে সই করে বাংলাদেশ-মালদ্বীপ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনের আয়োজনে যোগ দিতে তিন দিনের সফরে গতকাল বুধবার সকালে বাংলাদেশে আসেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ এবং ফার্স্ট লেডি ফাজনা আহমেদ। গতকাল জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপের রাষ্ট্রপতি ও ফাস্র্টলেডি।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন বিএফইউজে’র পরবর্তী সংবাদ বাংলাদেশ সফর আমার জন্য সম্মানের বিষয় : নরেন্দ্র…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads