ads

সোমবার , ১৫ মার্চ ২০২১ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২১ ১০:১২ পূর্বাহ্ণ

ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত ‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন করা হয়েছ। রবিবার ভার্চুয়ালি অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য অধিদফতরের এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়েছে।
উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ‌‘দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া এই অ্যাপের অন্যতম লক্ষ্য। বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেওয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে তৈরি করা হয়েছে অ্যাপটি।
‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু প্রতিদিন, বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, বঙ্গবন্ধুর হাতে লেখা চিঠিপত্র ও আত্মজীবনীমূলক বইগুলো। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়কার ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ। এ ছাড়া অ্যাপের ‘ইভেন্ট’ ফিচারের মাধ্যমে মুজিব শতবর্ষের বিভিন্ন উদযাপনের আপডেট জানা যাবে।
এই অ্যাপ নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। যার প্রমাণ মিলবে অ্যাপের অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো ফিচারগুলোতে। এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতি, মুজিব শতবর্ষের থিম সং, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’সহ বৈচিত্র্যময় কন্টেন্ট দিয়ে সাজানো হয়েছে অ্যাপটি।

Shamol Bangla Ads

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘এই অ্যাপের মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে। এটি অনলাইন ও অফলাইনে এবং খুব অল্প ব্যান্ডউইথে ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি।
প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর জীবনাদর্শকে অনুসরণ ও প্রয়োগ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।
উল্লেখ্য, সারাদেশে বিভিন্ন রকম কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ‘মুজিব ১০০’ অ্যাপটি এই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে এটি।

Need Ads
error: কপি হবে না!