ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৭:৪০ অপরাহ্ণ

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আগের দিন সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এক দিনে মৃত্যুর এই সংখ্যা চলতি বছরে সর্বোচ্চ। গতকাল শনিবার এক দিনে সর্বোচ্চ সাতজনের মৃত্যু হয়। সব মিলিয়ে এ বছর দেশের ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১ হাজার ২২১ জন ভর্তি হয়েছেন। ২৯ সেপ্টেম্বর রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, উল্লিখিত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৮৬। হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬৭, ঢাকা উত্তর সিটিতে ২০৬, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৮, খুলনা বিভাগে ১৩৪ জন রয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন এবং রংপুর বিভাগে ২৮ নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ১০৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৬ হাজার ৩৩১ জন।

Shamol Bangla Ads

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

Need Ads
error: কপি হবে না!