মোঃ আমিনুর ইসলাম,গাবতলী(বগুড়া) : বগুড়ার গাবতলীতে স্কুল কমিতে সভাপতি না করায় লাঞ্চিত হয়েছেন এক প্রধান শিক্ষক । ওই ঘটনায় ছাত্র-ছাত্রীদের ক্লাস বর্জনসহ এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
জানাযায় রামেশ্বরপুর ইউনিয়নের অর্ন্তগত সাগাটিয়া উচ্চ বিদ্যালয়টি নভেম্বর ২০১৩ সালে পাঠ দানের অনুমতিলাভ করে। একই বছরে ১৯ ডিসেম্বর বিদ্যোৎশাহী সদস্য কমিটিতে সভাপতি হওয়ার নিয়ম বাতিকরে শিক্ষা বোর্ডের পরিদর্শক বিদ্যালয় কমিটিতে দাতা সদস্য সভাপদি হওয়ার জন্য ৫ সদস্য কমিটি করার নির্দ্দেশনা প্রদান করে। সে মোতাবেক অত্র স্কুলের প্রধান শিক্ষক এটিএম আমিনুর রহমান দাতা সদস্য মহিদুল ইসলাম সভাপতি ও প্রধান শিক্ষকসহ ৫ সদস্যের কমিটি বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। এসংবাদ পুর্বের সভাপতি আলম জানতে পেরে অনুমোদিত কমিটি বাতিল করার জন্য প্রধান শিক্ষকে চাপ প্রয়োগ করে। প্রধান শিক্ষক বোর্ডের সিদ্ধান্তের বাহিরে যেতে অপারগতা প্রকাশ করায় গত ১৫ জানুয়ারী সকাল সাড়ে ১১ টায় সাবেক সভাপতির কতিপয় দুবৃর্ত্ত প্রধান শিক্ষককে শারিকিরভাবে লাঞ্ছিত করে। এঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীরা বিচারের দাবীতে কয়েকদিন ক্লাস বর্জন করে প্রতবাদ জানায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের অশ্বাসের প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীরা সাময়িকভাবে ক্লাস বর্জন প্রত্যাহার করেছে। এঘটনায় রামেশ্বরপুর এলাকায় আ’লীগ ও বিএনপি দু’গ্রুপে বিভক্ত হওয়ায় সেখানে চাপা উত্তেজনা বিরাজ করছে। এব্যপারে অত্রস্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে প্রধান শক্ষক জানিয়েছে।




