ads

বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় চায় টাইগাররা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৪, ২০২১ ৮:০১ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রাপ্তির খাতায় একরাশ হতাশা। যেকোন ফরম্যাটে কখনোই জয় না পাওয়া বাংলাদেশ এবার অতীত বদলাতে চায়। কোয়ারেন্টিনে পর্বে বৃহস্পতিবার প্রথম মাঠে অনুশীলন করেছে টিম টাইগার্স। প্রথম দিন সাতটি গ্রুপে ভাগ হয়ে ঝালিয়ে নিয়েছে ব্যাটিং ও বোলিং। তবে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে ফিল্ডিং ও ক্যাচিংয়ে গুরুত্ব ছিল বেশি। মুক্তির প্রহর গুনেছিলো ওরা। ঘরির কাঁটায় সময় যেন থমকে ছিলো। চারদেয়ালে ভাবনার জগতও ছিলো সীমিত। কিন্তু পেশাদারিত্বের যুগে অজুহাতের সুযোগ নেই। ঘরবন্দি অবস্থায়ও শরীর, মন চাঙা রাখতে হয়েছে ক্রিকেটারদের।

Shamol Bangla Ads

বাংলাদেশের পেসার মোহাম্মদ সাইফুদ্দিন জানান, সাতদিন হোম কোয়ারেন্টিনের পর বেরিয়ে এসে মিলেছে মুক্তির স্বাদ। পরিচিত পরিবেশ পেয়ে সবার মাঝে উচ্ছ্বাস দেখা গেছে। নিউজিল্যান্ডের দুর্বোধ্য কন্ডিশনে খাপ খাওয়ানোর নানা ঝক্কি ঝামেলা সামলে নিচ্ছেন ক্রিকেটাররা। ব্যাট-বল হাতে পেয়ে তাতে শান দিয়েছে টিম বাংলাদেশ। তিনি আরো জানান, নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ। ওখানে কখনো ম্যাচ জেতা হয়নি বাংলাদেশের। অন্তত একটি জয় চায় টাইগাররা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!