ads

সোমবার , ১ মার্চ ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কানাশাখোলা-অষ্টমীতলা আঞ্চলিক মহাসড়ক উন্নতকরণ ও প্রশস্তকরণ কাজ শুরু

জুবাইদুল ইসলাম
মার্চ ১, ২০২১ ৪:০৯ অপরাহ্ণ

শেরপুর জেলার কানাশাখোলা থেকে অষ্টমীতলা বাইপাস আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন ও প্রশস্ততা উন্নতকরণ কাজ শুরু উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মার্চ সোমবার দুপুরে শেরপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে পুলিশ লাইন্সের সম্মুখে আয়োজিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

শেরপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ শারমিন রহমান অমি, হুইপ কন্যা সাদিয়া রহমান অপি প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও কানাশাখোলা থেকে অষ্টমীতলা আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করেন হুইপ আতিক।
সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলম শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, শহরের অষ্টমীতলাস্থ বাস টার্মিনাল থেকে কানাশাখোলা পর্যন্ত ২.৭ কিলোমিটার সংযোগ সড়কটি ২২ কোটি টাকা ব্যয়ে উন্নতকরণ ও প্রশস্তকরণ হচ্ছে। ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মাসুদ হাইটেক এ কাজটি বাস্তবায়ন করছে।

Need Ads
error: কপি হবে না!