ads

শনিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২১ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাত পোহালেই শেরপুর ও শ্রীবরদী পৌরসভার ভোট : কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে সরঞ্জাম

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাত পোহালেই ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভা ও শ্রীবরদী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। ১৪ ফেব্রুয়ারি রবিবার সকাল ৮টা থেকে শেরপুর পৌরসভায় প্রথমবারের মত ইভিএম মেশিন ও শ্রীবরদী পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্র‍হণ শুরু হবে। যা চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
এদিকে শেরপুর সদর উপজেলা পরিষদ কার্যালয় থেকে আজ (১৩ ফেব্রুয়ারি) শনিবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ নির্বাচনী আনুসাঙ্গিক সরঞ্জাম। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গ্রহণের লক্ষ্যে মাঠে থাকবে নির্বাহী ম্যাজিট্রেট, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। এছাড়াও সাদা পোষাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সদস্যরা কাজ করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে এডভোকেট রফিকুল ইসলাম আধার (জগ প্রতীক), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আরিফ রেজা (চামচ) এবং ৩ স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী আতাউর রহমান (নারিকেল গাছ), আল আমিন (ক্যারম বোর্ড) ও আনোয়ার সাদাত সুইট (মোবাইল ফোন)। আর সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮ জন প্রার্থী লড়াই করছেন।
শ্রীবরদী পৌরসভায় মেয়র পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লাল মিয়া (নৌকা), বিএনপি মনোনীত আব্দুল হাকিম (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবউল্লাহ হাবি (জগ) ও ইসলামী আন্দোলন মনোনীত জাফর উল্লাহ জাফর (হাতপাখা প্রতীক)। আর সাধারণ কাউন্সিলর পদে ৩২জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ১৬ জন প্রার্থীসহ মোট ৪৮ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার বলেন, এই প্রথমবারের মত শেরপুর পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, শেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার ৭৩৮ জন। ১৪ ফেব্রুয়ারি ৯ টি ওয়ার্ডে মোট ৩৫ টি ভোট কেন্দ্রে প্রথম বারের মত ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপরদিকে শ্রীবরদী পৌরসভায় ২০৯০৯ জন ভোটার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!