ads

শনিবার , ২৬ ডিসেম্বর ২০২০ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৮ কোটি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২০ ২:৪০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৯৮ লাখ ছাড়িয়ে গেছে। আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৭ লাখ ৫০ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৯৮ লাখ ১৫ হাজার ২৩৭ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ লাখ ৫০ হাজার ২৬২ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এ পর্যন্ত সেরে উঠেছে ৪ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৬০৩ জন।
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮৭ লাখ ৫৬ হাজার ৩৬০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩০ হাজার ২৪৪ জনের।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৪৮৮ জনের।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ৪৬ হাজার ৮৪৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৯২ জনের।
মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান ১৩ নম্বরে। মেক্সিকোতে শনিবার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ২৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২১ হাজার ৮৩৭ জনের।
ইউরোপের দেশ ইতালি মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান অষ্টম। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ২৮ হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৭১ হাজার ৩৫৯ জনের।
আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ৯৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৭০ হাজার ৩০২ জনের।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৯১টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!