ads

মঙ্গলবার , ১৫ ডিসেম্বর ২০২০ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় একদিনে ৪০ জনের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২০ ৪:০০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১২৯ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৭ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ২০৯ জনে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৪০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৫৪টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩০ লাখ ৫ হাজার ৫১২টি। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৮৫ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৪৪ শতাংশ।
নতুন যে ৪০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৬ এবং নারী ১৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৮৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৭২৯ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!