ads

রবিবার , ১ নভেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১৫৬৮

খবর টি পড়েছেন : ১৬৬
দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ১৫৬৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৫৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯ হাজার ২৫২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫৪৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৬৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৪২ শতাংশ।
করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৫ হাজার ৯৪১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ১৫ জন এবং নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৯৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৯ দশমিক ৬৪ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সব বন্দরে যাত্রীদের আবারও করোনা পরীক্ষার সময় এসেছে… পরবর্তী সংবাদ ভ্যাকসিন পেতে সব দেশের সাথে আলোচনা হচ্ছে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads