ads

বুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ৩০০
বাংলাদেশের অর্থনীতি এখন ভালো অবস্থানে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক || করোনার কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত বলে মন্তব‌্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এখন দেশের অর্থনীতি কম-বেশি ভালো অবস্থানে রয়েছে।’ ১৬ সেপ্টেম্বর বুধবার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় তিনি ওইসব কথা বলেন।

Shamol Bangla Ads

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বাজেট ঘোষণা করেছি, জানি না কতদূর করতে পারবো (বাজেট বাস্তবায়ন), তবে আমাদের প্রস্তুতি নিতে হবে।’
করোনার কারণে রেমিট্যান্স কমে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও এক্ষেত্রে বিপরীত প্রবণতা দেখা গেছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রেমিট্যান্স বৃদ্ধি পেয়ে এখন ৩৯.৪ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। রেমিট্যান্সের জন্য আমরা ২ শতাংশ বিশেষ প্রণোদনা দিচ্ছি, আমাদের বিদেশি রিজার্ভ এখন ভালো অবস্থানে রয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘গত কয়েক বছর ধরে বাজেটের ঘাটতি পাঁচ শতাংশ নির্ধারণ করা হলেও, সরকার এবার বাজেটের ঘাটতি ৬ শতাংশ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ১০ শতাংশ করতাম, তবে তার প্রয়োজন হয়নি।’

Shamol Bangla Ads

করোনা ছাড়াও সরকারকে কিছু প্রাকৃতিক বিপর্যয়েরও মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়ায় আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘দেশে দীর্ঘস্থায়ী বন্যার পূর্বাভাস ছিল। এখনো কিছু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী ভাঙন আরও খারাপের দিকে মোড় নিয়েছে। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছি। চেষ্টা করছি।

শেখ হাসিনা আরও বলেন, ‘সরকারের পাশাপাশি আওয়ামী ল‌ীগও জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

আওয়ামী লীগ সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘অন্য কোনো দল ক্ষমতায় থাকলে তারা কখনোই এই কাজ করতো না। এর পরিবর্তে, তারা এ সংকটকে পুঁজি করে কিছু সুযোগ-সুবিধা অর্জনের চেষ্টা করতো। কিন্তু আমরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কঠোর পরিশ্রম করছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ ত্যাগীদের মূল্যায়ন করতে হবে : ওবায়দুল কাদের  পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ২১ জনের মৃত্যু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads