ads

শুক্রবার , ১৪ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৭৬৬

খবর টি পড়েছেন : ১৩০
দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৭৬৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৯১ জন। এছাড়া, নতুন করে ২ হাজার ৭৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৭১ হাজার ৮৮১ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ইউএনবির

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৮৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৫৭টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.৫২ শতাংশ। আর মোট পরীক্ষার ক্ষেত্রে শনাক্ত হয়েছেন ২০.৪৬ শতাংশ।
নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৮ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ হাজার ৮৪১ জন বা ৭৯.১১ শতাংশ এবং নারী ৭৫০ জন বা ২০.৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৩২ শতাংশ।
এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৫৭ দশমিক ৬১ শতাংশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আরও ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ২৬১৭ পরবর্তী সংবাদ সবার ন্যায়বিচার, অধিকার নিশ্চিত করতে কাজ করুন :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads