ads

বৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় আরও ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ২৬১৭

খবর টি পড়েছেন : ১৩৯
করোনায় আরও ৪৪ মৃত্যু, নতুন শনাক্ত ২৬১৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৭ জনে। আর নতুন করে ২ হাজার ৬১৭ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন। ১৩ আগস্ট বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৬১৭ জনের করোনা শনাক্ত করা হয়। এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৯ হাজার ১১৫ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৩ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী ও বরিশাল বিভাগে ৩ জন করে, খুলনা বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৪ জন ও রংপুর বিভাগে ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অন্যের নামে কেনা টিকিটে রেলভ্রমণ করলে সাজা পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৭৬৬

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads