ads

রবিবার , ৫ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে : কাদের

খবর টি পড়েছেন : ২৬৩
সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিদিনই অশ্লীল ভাষায় সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে। তবে সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে। ৫ জুলাই রবিবার তার সংসদ ভবনের সরকারি বাসভবনে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, সরকার না-কি জেল ভর্তি করে ফেলেছে। তার কাছে জানতে চাই, বিএনপির কোন শীর্ষ নেতা কিংবা কেন্দ্রীয় কমিটির কোন নেতা জেলে গেছেন? বিএনপির চিহ্নিত অপরাধী ছাড়া উল্লেখযোগ্য কোন নেতা গ্রেপ্তার হয়েছেন? ত্রাণ চুরিসহ নানা অপরাধে যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের পরিচয়- তারা অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে আইন আদালত ব্যবস্থা কী নেবে না?’
তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নমুখী সরকার। জনগণের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় চলমান উন্নয়ন প্রবাহ ধরে রেখেই সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সচেষ্ট। বছরের পর বছর নানা দুর্যোগ মোকাবিলা করেই বাংলাদেশ আজকের উদীয়মান অর্থনীতির দেশ। সংকটে নেতৃত্ব দিয়ে জনগণের দৃঢ় আস্থার অপর নাম শেখ হাসিনা।

Shamol Bangla Ads

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশে উন্নয়ন কাজে কিছুটা বাধা এলেও এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন চলমান মেগা প্রকল্প বাস্তবায়নে গতি সঞ্চার হয়েছে। শত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতু, মেট্রোরেল রুট-৬, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অন্যান্য প্রকল্পের কাজ পুরোদমে চলছে।
তিনি বলেন, সরকারকে এখন করোনার সংক্রমণ রোধ ও অসহায় মানুষের প্রোটেকশন, বন্যা কবলিত ১২টি জেলার মানুষের সুরক্ষা এবং আসন্ন ঈদে মানুষের সমাগম তথা ভিড় এড়ানো- এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। রোজার ঈদে মানুষের অবাধ চলাচল, ভিড় ও সমাবেশে অংশগ্রহণ করোনা সংক্রমণের মাত্রাকে বাড়িয়ে দিয়েছিল। তাই আসন্ন কোরবানির ঈদে নিজের বেঁচে থাকার স্বার্থে এ সমাগম ও ভিড় যেকোনো মূল্যে এড়াতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৪ দলের সমন্বয়ক হওয়ার খবরটি সঠিক নয় :… পরবর্তী সংবাদ করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৩৮

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads