ads

বৃহস্পতিবার , ২ জুলাই ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল : নতুন মৃত্যু ৩৮

খবর টি পড়েছেন : ১৯৬
দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়াল : নতুন মৃত্যু ৩৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছে ৪ হাজার ৩৩৪ জন। ২ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে ওই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

Shamol Bangla Ads

তিনি বলেন,‘আমরা গত ২৪ ঘণ্টায় ৭০টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৯৪৭টি। আর পূর্বের নমুনাসহ পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৪ হাজার ১৯ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। শনাক্তের হার ১৯ দশমিক ১০ শতাংশ।’
অধ্যাপক নাসিমা বলেন, ‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬৬ হাজার ৪৪২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৩ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৯২৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩২ জন এবং নারী ৬ জন।’
বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি গ্লোব বায়োটেকের পরবর্তী সংবাদ বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ১০ লাখ, মৃত্যু…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads