ads

বুধবার , ২০ মে ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আম্ফানের প্রভাবে উত্তাল সমূদ্র, উপকূলে দমকা হাওয়া-বৃষ্টি

খবর টি পড়েছেন : ১৬৭
আম্ফানের প্রভাবে উত্তাল সমূদ্র, উপকূলে দমকা হাওয়া-বৃষ্টি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে সুপার সাইক্লোন আম্ফান। আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরে ১০ নম্বর মহাবিপদসংকেত দেখিয়ে যেতে বলেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১০ থেকে ১৫ ফুট জলোচ্ছ্বাস হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড়টি সকাল ০৬ টায় (২০ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৬৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৩৯০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪১০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

Shamol Bangla Ads

এদিকে সময় যতো যাচ্ছে ততোই বাতাসের তীব্রতা বাড়ছে। নদীতে বাড়ছে জোয়ারের পানি এবং উত্তাল অবস্থা বিরাজ করছে। আশপাশের নৌযানগুলো নদীর পাড়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। সকাল থেকে ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া লক্ষ্য করা গেছে। মোংলা উপজেলাতে ১২ হাজার মানুষ সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সকালের দিকে অধিকাংশ সাইক্লোন সেন্টার ফাঁকা দেখা গেছে। মানুষ যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। করোনার স্বাস্থ্যবিধিও মানছেন না। অনেকেই সাইক্লোন সেন্টার ছেড়ে মালামাল দেখতে নিজেদের বাড়িতে গেছেন বলেও জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পরবর্তী সংবাদ করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ২৩ হাজার :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads