ads

শুক্রবার , ১০ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়লো

খবর টি পড়েছেন : ১৯৬
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়লো
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন।
শুক্রবার শিক্ষা সচিব জানান, যেহেতু সরকার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে, তাই শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন কোন নির্দেশনার প্রয়োজন নেই। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

শিক্ষাপঞ্জি অনুসারে ২৫ এপ্রিল থেকেই রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা। তাই এই ছুটি রোজা ও ঈদের ছুটির সঙ্গে সংযুক্ত হতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে । তবে শিক্ষাসচিব বলেন, আমরা আগে ২৫ এপ্রিল পর্যন্ত দেখবো। এরপর পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে ১৭ ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর সেই ছুটি প্রথমে ৯ এপ্রিল ও পরে ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। এবার আগামী ২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হলো।
ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য তাদের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাধারণ ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত : সন্ধ্যার… পরবর্তী সংবাদ বসলো ২৮তম স্প্যান : পদ্মা সেতুর ৪২০০ মিটার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads