ads

বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশুসহ আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত ৪

খবর টি পড়েছেন : ২৫৫
শেরপুরে শিশুসহ আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত, মোট আক্রান্ত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় এক শিশুসহ আরও ২ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। এদের একজন শ্রীবরদী শহরের সাতানী শ্রীবরদী এলাকার ১০ বছর বয়সী শিশু এবং অপরজন ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স চালক (৪০)। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়াল ৪ জনে।

Shamol Bangla Ads

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার ল্যাব থেকে ও দুজনের করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট আসে।
এর আগে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া ও সদর উপজেলার ছনকান্দা গ্রামের এক ইজিবাইক চালকের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে করোনা উপসর্গ নিয়ে শিশুসহ ২ জনের মৃত্যু… পরবর্তী সংবাদ শেরপুরে চৌকিদারের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা…

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads