ads

রবিবার , ২৯ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কোন প্রকার গুজবে কান দিবেন না : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২০৭
কোন প্রকার গুজবে কান দিবেন না : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে কোন ধরনের গুজবে কান না দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২৯ মার্চ রবিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায়, এদেশের জনগণ সবসময় ধৈর্য্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবেলা করেছে। কোন দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না।’

Shamol Bangla Ads

তিনি বলেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানাই, মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান সাহায্যের হাত বাড়িয়ে দিন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের সুখ-দুঃখ আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এই সংকট মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে সকল পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কর্মসূচি। যতদিন এই সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ততোদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধৈর্য্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয় চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় নতুন শনাক্ত নেই, সুস্থ আরও ৪… পরবর্তী সংবাদ টানা দুইদিন দেশে করোনা আক্রান্ত নেই : আইইডিসিআর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads