ads

বুধবার , ২৫ মার্চ ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

খবর টি পড়েছেন : ৫৩৩
বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বগুড়া : বগুড়ার শেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও অন্তত: ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন ও মহিপুর জামতলা নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। ২৫ মার্চ বুধবার ভোর থেকে বেলা পৌনে বারোটার মধ্যে ওইসব দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন জানান, বুধবার বেলা পৌনে ১২টার দিকে বগুড়া থেকে ছেড়ে যাওয়া সিরাজগঞ্জগামী লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্টো ব-১৫-৬৮৮৯) উক্ত স্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা লবণ বোঝাই ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৩-১৬৬৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লবণ বোঝাই ট্রাক উল্টে তিন যাত্রী ও দুর্ঘটনা কবলিত বাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। এরমধ্যে তিন থেকে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। নিহতরা সবাই পুরুষ। তাদের বয়স পঁচিশ থেকে চল্লিশের মধ্যে হবে। তারা সবাই শ্রমজীবি। হতাহতরা বগুড়া ও পাশের জয়পুরহাট-গাইবান্ধা জেলার বাসিন্দা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বুধবার ভোরে উপজেলার মহিপুর জামতলা নামক স্থানে দুই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মৃদুল হোসেন (২৩) নামের এক ব্যক্তি নিহত হন। আর পাঁচজন আহত হন। নিহত মৃদুল হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চাঁচরা গ্রামের মো রফিকুল ইসলামের ছেলে। তিনি আরও জানান, ঢাকাগামী পাথর ভোঝাই ট্রাক উক্ত স্থানে পৌঁছলে বিপরীত থেকে আসা নওগাঁগামী লবণ বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওইসময় লবণ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই যাত্রী মৃদৃল মারা যান। আর ওই ঘটনায় গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে বগুড়ায় শজিমেক হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, দুর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এসব পৃথক ঘটনায় থানায় মামলা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫, নতুন আক্রান্ত… পরবর্তী সংবাদ হজ নিবন্ধন কার্যক্রম ৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads