ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা

খবর টি পড়েছেন : ১৭৭
জাতীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, ‘মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’ ১৯ ফেব্রুয়ারী বুধবার থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক ওই নিরাপত্তা শুরু হয়েছে বলে সকালে শহীদ মিনারে নিরাপত্তা পরিদর্শন শেষে ওইসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

কমিশনার বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে এবারও কেন্দ্রীয় শহীদ মিনারকেন্দ্রিক র‌্যাব-পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া শহীদ মিনারের আশেপাশের নিরাপত্তা মনিটরিং করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটও প্রস্তুত রাখা হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার থেকেই শহীদ মিনারকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এ কারণে বুধবার সকাল থেকেই সর্বসাধারণের প্রবেশ নিষেধ থাকবে। একই সঙ্গে একুশে ফেব্রুয়ারী নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার রাতের পর থেকেই শহীদ মিনারকেন্দ্রিক রাস্তায় যানচলাচল শিথিল করা হয়েছে। এ কারণে জনসাধারণের সাময়িক অসুবিধা হতে পারে। তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তবে তারা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সে জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আর প্রভাত ফেরির দিন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর পর শহীদ মিনারের অঙ্গন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার জামিন শুনানি ২৩ ফেব্রুয়ারী পরবর্তী সংবাদ করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads