ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদা জিয়ার জামিন শুনানি ২৩ ফেব্রুয়ারী

খবর টি পড়েছেন : ২৭৬
খালেদা জিয়ার জামিন শুনানি ২৩ ফেব্রুয়ারী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২৩ ফেব্রুয়ারী রবিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। ১৯ ফেব্রুয়ারী বুধবার সকালে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুলের হকের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ওই দিন ধার্য করেন।

Shamol Bangla Ads

ওই মামলায় গতকাল মঙ্গলবার খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখার আবেদন করেন তার আইনজীবীরা, যা আজ আদালতে তুলে ধরা হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ও এডভোকেট জয়নুল আবেদীন। দুদকের পক্ষে ছিলেন এডভোকেট খুরশিদ আলম খান।

পরে খালেদা জিয়ার আইনজীবী কায়সার কামাল জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ। এখন হাত নাড়াতেও পারেন না, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। এমন অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কোন বিকল্প নেই। তাই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করানোর কথা উল্লেখ করা হয়েছে জামিন আবেদনে।

Shamol Bangla Ads

এর আগে, জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন গত ১২ ডিসেম্বর খারিজ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ। এরপর ফের আপিল বিচারাধীন হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদন করা হচ্ছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ একনেকে ১৩৬৩৯ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন পরবর্তী সংবাদ জাতীয় শহীদ মিনারে ৪ স্তরের নিরাপত্তা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads