ads

বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ১৮২
বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি।

Shamol Bangla Ads

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৫ সালের ৫ মে সুনামগঞ্জের আনোয়ারাপুর গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পরে ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থি রাজনীতির মধ্য দিয়ে। ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভিপি প্রার্থী হয়েছিলেন তিনি। পরে ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ) যোগ দেন। ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের বাইরে ন্যাপ থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণেতা কমিটির অন্যতম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই রাজনৈতিক নেতা। ১৯৯১ সালে পঞ্চম সংসদের সদস্য থাকাকালে আওয়ামী লীগে যোগ দিয়ে সুরঞ্জিত প্রথমে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরে সভাপতিমণ্ডলীর সদস্য হন। ১৯৯৬

Shamol Bangla Ads

সালের সংসদ নির্বাচনে হেরে গেলেও পরে হবিগঞ্জের একটি আসনে উপনির্বাচন করে বিজয়ী হন তিনি। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদবিষয়ক উপদেষ্টা নিযুক্ত হন। ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নিরঙ্কুশ বিজয়ের পর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান। ২০১১ সালের ২৮ নভেম্বর নবগঠিত রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে তিনি আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করে গেছেন।

২০১২ ও ২০১৬ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের দুটি সম্মেলনেই দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হন সুরঞ্জিত। একই সঙ্গে তিনি ছিলেন দলের মনোনয়ন বোর্ডেরও একজন সদস্য। মৃত্যুর আগ পর্যন্ত দলীয় এসব পদে দায়িত্ব পালন করে গেছেন তিনি। সুরঞ্জিতের স্ত্রী জয়া সেনগুপ্ত বর্তমানে তার আসন সুনামগঞ্জ-২-এর উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য।

সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও প্রয়াত নেতার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তার প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রার্থনা, স্মরণসভা প্রভৃতি উল্লেখ্যযোগ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনুদানের ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’তে সিয়াম-পরীমনি পরবর্তী সংবাদ দেশের ২০ বিশিষ্ঠ নাগরিক পাচ্ছেন একুশে পদক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads