ads

মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকনাফে রোহিঙ্গাদের ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৪

খবর টি পড়েছেন : ১৮১
টেকনাফে রোহিঙ্গাদের ২ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফের শরণার্থী শিবিরে তুচ্ছ ঘটনার জেরে রোহিঙ্গাদের ২ পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। ৩ ফেব্রুয়ারী সোমবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ওই সংঘর্ষ ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে অবস্থা স্বাভাবিক পর্যায়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, রাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির জেরে রোহিঙ্গাদের ২ পক্ষের সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের লোকজন লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলে পড়ে। এতে ৩ শিশু ও ১ নারীসহ ১৪ জন গুলিবিদ্ধ হন।
কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানিম আহমেদ বলেন, হাসপাতালে ভর্তিকৃত ২ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা পরবর্তী সংবাদ ইতালির রোমের পথে প্রধানমন্ত্রী

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads