ads

বৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুজিববর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘মিড ডে মিল’

খবর টি পড়েছেন : ২৭৪
মুজিববর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে ‘মিড ডে মিল’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুজিব বর্ষে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। এ সংক্রান্ত একটি নীতিমালা কেবিনেটে পাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। ৩০ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিউিট (পিটিআই) চত্ত্বরে ২০২০-২০২১ শিক্ষা বর্ষের প্রথম ও দ্বিতীয় শিফটের ডিপিএড কোর্সের উদ্বোধনী ও নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন তিনি।
ওইসময় প্রতিমন্ত্রী বলেন, চরাঞ্চল ও হাওরাঞ্চল নিয়ে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। নতুন করে স্কুল করা হবে। এছাড়াও আগামী মাসে ২৬ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। যাদেরকে চরাঞ্চলে পোস্টিং দেয়া হবে।

Shamol Bangla Ads

কুড়িগ্রাম পিটিআই এর সুপারিনটেনডেন্ট উত্তম কুমার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গ্রেড-১ এর পরিচালক মো. ফসিউল্লাহ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব জোবায়েদুর রহমান, জেলা প্রশাসক সুলতানা পারভীন, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক খোন্দকার ইকবাল হোসেন প্রমূখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুজিববর্ষে কেউ বেকার থাকবে না: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ আজ সরস্বতী পূজা

সর্বশেষ - রংপুর বিভাগ

Shamol Bangla Ads