ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএল উদ্বোধনীতে গাইবেন মমতাজ

খবর টি পড়েছেন : ২৩৪
বিপিএল উদ্বোধনীতে গাইবেন মমতাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আগামী ১১ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের টুর্নামেন্ট। আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ ডিসেম্বর হবে এর উদ্বোধনী অনুষ্ঠান। বিসিবির অর্থায়নে হবে আসন্ন বিপিএল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বিপিএলের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন দেশি-বিদেশি তারকারা। তারই অংশ হিসেবে বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফকে আনা হচ্ছে।
বিপিএল গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল জানান, বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। আর বাংলাদেশের কণ্ঠশিল্পী হিসেবে মমতাজ গান গাইবেন। আরও অনেক তারকা শিল্পী ওই অনুষ্ঠানে থাকবেন।

Shamol Bangla Ads

এবারের বিপিএলে ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, বঙ্গবন্ধুর নামে হচ্ছে তাই এবারের বিপিএল খুবই জাঁকজমকপূর্ণ হবে। আমরা আশা করছি আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অনুষ্ঠান হবে।

জানা গেছে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে আসন্ন বিপিএল মাঠে গড়াবে। অবশ্য টুর্নামেন্টের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন রাতে আরেক ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ওয়ারিয়র্স ও রংপুর রেঞ্জার্স। ৩৯ দিনের এই টুর্নামেন্টে খেলবে ৭টি দল। ৩টি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ক্রিকেটাররা লড়াইয়ে নামবে। এবারের বিপিএলে থাকছে মোট ৪৬টি ম্যাচ। ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। আর চট্টগ্রামে ১২টি ও সিলেটে হবে ৬টি ম্যাচ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুদ্ধিজীবী দিবসের নাটকে নাবিলা পরবর্তী সংবাদ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য সংগ্রহ হয়েছে ৫০ লাখ…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads