ads

সোমবার , ২ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য সংগ্রহ হয়েছে ৫০ লাখ টাকা

খবর টি পড়েছেন : ২৪৭
এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য সংগ্রহ হয়েছে ৫০ লাখ টাকা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক ॥ কিংবদন্তি শিল্পী এন্ডু কিশোরের ক্যান্সারের চিকিৎসার জন্য অবশেষে সংগ্রহ হয়েছে ৫০ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।
এরই মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহযোগিতা করেছেন মেয়র আতিকুল ইসলাম, মমতাজ বেগম, বাদল রায়, ফরিদুর রেজা সাগর, সৈয়দ আব্দুল হাদী, জেমস, হানিফ সংকেত, সাবিনা ইয়াসমীন, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, অনন্ত জলিল, দিলারা আলো, কবির বকুল, দিনাত জাহান মুন্নি, চন্দন সিনহা, পলাশ সাজ্জাদ, দিঠি আনোয়ার, জলের গান প্রমুখ। এছাড়া শিল্পীর পাশে ফাউন্ডেশন, সাউন্ডটেক, অনুপম রেকর্ডিং মিডিয়া, ক্রিশ্চিয়ান হাউজিং সোসাইটিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান এন্ড্রু কিশোরের চিকিৎসায় সহযোগিতায় এগিয়ে এসেছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাি কিশোরের চিকিৎসা সহায়তার জন্য ১০ লাখ টাকা প্রদান করেন।
জানা গেছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এ পর্যন্ত তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে এবং গত ২৬ নবেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হয়েছে। আরও ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি দেয়া হবে।
সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, এ চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে ৩ মাস চলবে। এরই মধ্যে এন্ড্রু কিশোরের চিকিৎসায় এক কোটিরও বেশি টাকা খরচ করেছে তার পরিবার। প্রয়োজন আরও অনেক টাকা। এন্ড্রু কিশোরকে যে কেমোথেরাপি দেয়া হচ্ছে এর প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা।

Shamol Bangla Ads

মোমিন বিশ্বাস জানান, সিঙ্গাপুরে এন্ড্রু কিশোরের চিকিৎসায় অনেক সহযোগিতা করেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। এদিকে এন্ড্রু কিশোরের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য ২০ ডিসেম্বর নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক। বেবী নাজনীন, বাপ্পা মজুমদার ও সামিনা চৌধুরীসহ আরও অনেকে এ অনুষ্ঠানে গান গাইবেন। এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তহবিল গঠনের আবেদন করেছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু। ‘গো ফান্ড মি’ নামের ওয়েবসাইটে এটি করা হয়েছে। এই ফান্ডেও সহযোগিতা করছেন অনেকেই।

উল্লেখ্য, কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরের গাওয়া শত শত গান মানুষের মুখে মুখে ফেরে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তিনি গেয়েছেন। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, পৃথিবীর যত সুখ আমি তোমার ছোঁয়াতে খুঁজে পেয়েছি, সবাইতো ভালোবাসা চায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, পড়ে না চোখের পলক ইত্যাদি উল্লেখ্যযোগ্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিপিএল উদ্বোধনীতে গাইবেন মমতাজ পরবর্তী সংবাদ ভাসানচর দেখতে আসছে জাতিসংঘের কারিগরি দল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads