ads

শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা : কাদের

খবর টি পড়েছেন : ১৯৪
বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করলে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্যজীবী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর বাসসের
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে আইনের শাসন, বিচার ব্যবস্থা, আদালত নিরাপদ নয়। তারা আদালত, আইনের শাসন ও বিচার মানে না। বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইলে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আদালতের ওপর চাপ সৃষ্টি করতে তারা আদালত প্রাঙ্গণে ভাংচুর ও পুলিশের ওপর হামলা করেছে এবং ইটপাটকেল ছুড়েছে। এই অবস্থায় বিএনপি যদি কখনও ক্ষমতায় আসে তাহলে পরিণতি কী হবে সেটা সহজেই বুঝতে পারা যায়।
নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘চক্রান্ত এখনও চলমান আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয় সরকারকে হটানোর ষড়যন্ত্র চলছে। আপনাদের সর্তক থাকতে হবে।’
মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সংগঠনের নাম ভাঙিয়ে ও নেতৃত্বের দাপট দেখিয়ে চাঁদাবাজি চলবে না। অফিসে অফিসে গিয়ে চাঁদাবাজি করবেন, এ রকম নেতা আমরা চাই না।’
ওবায়দুল কাদের বলেন, যাদেরকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনিয়মের কোনো অভিযোগ পাওয়া গেলে এবং তা প্রমাণ হলে সঙ্গে সঙ্গে তাদের বাদ দেওয়া হবে।
মৎস্যজীবী লীগের আহ্বায়ক নারায়ণ চন্দ্র চন্দ্রের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
পরে মৎস্যজীবী লীগের সম্মেলনে নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের সভাপতি হিসাবে মো. সাইফুর রহমান, কার্যকরী সভাপতি হিসাবে সাইদুল আলম মানিক এবং সাধারণ সম্পাদক হিসাবে শেখ আজগর লস্করের নাম ঘোষণা করেন তিনি।
এছাড়াও সম্মেলনে মৎস্যজীবী লীগ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল বাশার, আব্দুল গফুর, মোহাম্মদ আলম, বাবুল মিয়া, মীর আসাদুজ্জামান, শাহে আলম মিয়া ও নাসরিন সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, টিপু সুলতান ও রফিকুল ইসলাম রফিক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লিটন হত্যা মামলায় সাবেক এমপিসহ ৭ জনের মৃত্যুদণ্ড পরবর্তী সংবাদ মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুর, সম্পাদক আজগর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads