ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিজিটালাইজড হচ্ছে জাতীয় সংসদের কার্যক্রম

খবর টি পড়েছেন : ১৪৭
ডিজিটালাইজড হচ্ছে জাতীয় সংসদের কার্যক্রম
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদের কার্যক্রম ‘ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন মহান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ২৬ নভেম্বর মঙ্গলবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব সিস্টেমস সায়েন্স (আইএসএস)-এর মিলনায়তনে আয়োজিত ‘ডিজিটাল স্ট্র্যাটেজিস অ‌্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট’ শীর্ষক সভায় বক্তব্যে তিনি ওই কথা জানান।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে ডিজিটালাইজড করার কার্যক্রম চলমান আছে।’ ইতোমধ্যে জাতীয় সংসদের আইসিটি সংক্রান্ত অগ্রগতি ব্যাখ্যা করে স্পিকার বলেন, ‘জাতীয় সংসদ সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রমে আইসিটি’র ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে। স্থায়ী কমিটির সভা সংক্রান্ত কার্যক্রম এমআইএস-এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। জাতীয় সংসদের নিজস্ব ডাটা সেন্টারের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমকে আধুনিক করা হয়েছে। সংসদ সদস্যগণের পাশাপাশি জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদেরও তথ্য-প্রযুক্তি বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হচ্ছে।’

তিনি বলেন, “উন্নয়নের ধারাকে টেকসই, গুণসমৃদ্ধ ও গতিশীল করতে নির্বাহী বিভাগ ও জাতীয় সংসদের কার্যক্রম তথ্য-উপাত্ত ভিত্তিক হওয়া বাঞ্ছনীয়। নির্বাহী বিভাগের পাশাপাশি সংসদ সদস্যগণের মাধ্যমে সারাদেশে আইসিটি ব্যবহার সমৃদ্ধ করতে হবে। উন্নয়নকে টেকসই করতে তৃণমূলে আইসিটি সেবা পৌঁছে দিতে হবে।’ ‘বাংলাদেশ সরকার সংসদ সদস্যগণের জন্য এমডিজি ট্র্যাকার অ‌্যাপ প্রবতর্ন করছে। এর দ্বারা সংসদ সদস্যরা নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নের অগ্রগতি জানতে পারবেন। এ ট্র্যাকারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর ডাটা ব্যবহার করা হচ্ছে। এ ডাটা সংগ্রহের কাজটি আরও গতিশীল ও দক্ষ করার লক্ষ্যে প্রযুক্তির আইসিটি ব্যবহার জোরদার করতে হবে। এক্ষেত্রে সরকারের বিভিন্ন বিভাগের ডাটা সমন্বয় করাও জরুরী।’

Shamol Bangla Ads

স্পিকার বলেন, ‘২০১৮ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিঙ্গাপুর সফরের সময় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের একটি এমওইউ স্বাক্ষরিত হয়ে। তারই ধারাবাহিকতায় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতা নেওয়া হচ্ছে। আগামী বছর ঘোষিত মুজিববর্ষে জাতীয় সংসদ কর্তৃক গৃহীত কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে।”
তিনি আরও বলেন, ‘ফেসবুক, ইউটিউব, গুগল ইত্যাদি ক্ষেত্রে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স-এর ব্যবহার ক্রমশ বাড়ছে। তাই এসব নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট জনবলকে সর্বাধুনিক আইসিটি জ্ঞান অর্জন করতে হবে। ’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইএসএস-এর সিইও কং চান মেং, ইজিএল-এর সেন্টার ডিরেক্টর অশোক কুমার, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান, আইএসএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার ঢাকাই চলচ্চিত্রে দেব! পরবর্তী সংবাদ জলদস্যুতার শাস্তি যাবজ্জীবনের বিধান রেখে মন্ত্রিসভার অনুমোদন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads