ads

মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধীরে হাঁটলে বয়স বাড়ে দ্রুত!

খবর টি পড়েছেন : ২০০
ধীরে হাঁটলে বয়স বাড়ে দ্রুত!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বয়স চল্লিশ পেরুলে অনেকেই হুট করে স্বাস্থ্য নিয়ে ভাবা শুরু করেন। হাঁটাহাঁটি বাড়িয়ে দেন। এই বয়সে হাঁটার গতির উপরেও কিন্তু নির্ভর করে অনেক বিষয়। মস্তিষ্ক এবং শরীরের বয়স বাড়া নির্ভর করে হাঁটার গতির ওপর, সম্প্রতি এমনটাই জানিয়েছেন গবেষকরা। গবেষকরা জানিয়েছেন, যারা ধীরে হাঁটেন তাদের দ্রুত বয়স বাড়ে। চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে যায় এবং মস্তিষ্কের কর্মক্ষমতাও দ্রুত কমে যায়।
চিকিৎসকদের মাঝে হাঁটার গতি পর্যবেক্ষণ করে স্বাস্থ্যের সম্পর্কে ধারণা করার প্রচলন আগে থেকেই আছে। বিশেষ করে ৬৫ বছর পেরুনো রোগীদের হাঁটার গতি দেখে মাংসপেশির শক্তি, ফুসফুসের কর্মক্ষমতা, দেহের ভারসাম্য, দৃষ্টিশক্তি এবং মেরুদণ্ডের অবস্থা সম্পর্কে ধারণা করা হয়। কিন্তু ধীরে হাঁটার সঙ্গে বয়স দ্রুত বাড়ার সম্পর্কের বিষয়টি চমকপ্রদ বলে মনে করা হচ্ছে চিকিৎসাবিজ্ঞানে। নিউজিল্যান্ডের ১০০০ মানুষের উপরে এই গবেষণাটি চালানো হয়েছে যাদের জন্ম সত্তরের দশকে।
কিংস কলেজ লন্ডন এবং আমেরিকার ডিউক ইউনিভার্সিটির এই গবেষণাটির মূল গবেষক প্রফেসর টেরি ই মোফিট বলেছেন, ‘ধীরে হাঁটায় বয়স বাড়ে’। তিনি জানান, দ্রুত যারা হাঁটেন, তাদের তুলনায় ধীরে হাঁটা ব্যক্তিদের ফুসফুস, দাঁত এবং রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে। ধীরে হাঁটলে স্মৃতিশক্তিও দ্রুত লোপ পায় বলে জানা গেছে। বিবিসি

Need Ads
পূর্ববর্তী সংবাদ আসছে শীতে ঠোঁটের যত্ন পরবর্তী সংবাদ ত্বকের যত্নে খানিকটা দারুচিনি