ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চট্টগ্রামেও চালু হবে মেট্রোরেল : সেতুমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৫৫
চট্টগ্রামেও চালু হবে মেট্রোরেল : সেতুমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রামে প্রায় ৫২৪ কোটি টাকা ব্যয়ে ৭টি প্রকল্পের কাজ উদ্বোধন করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, চট্টগ্রামেও মেট্রোরেল চালু করা হবে। রবিবার সকাল ১০টায় আগ্রাবাদ সড়ক ভবনের সম্মেলন কক্ষে তিনি এসব প্রকল্পের কাজ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বন্দরনগর চট্টগ্রামেও মেট্রোলাইন করা হবে। সেই লক্ষে রোডস অ্যান্ড হাইওয়েকে সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দিয়েছি।
কর্ণফুলী টানেলের কাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, এই প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক মেগা প্রকল্প। বাংলাদেশে প্রথম নদীর তলদেশে টানেল নির্মাণ হচ্ছে।
উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- প্রায় ৪৫৮ কোটি ব্যয়ে চট্টগ্রাম-রাঙামাটি জাতীয় মহাসড়ক (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত ৪ লেনের প্রকল্প, এক কোটি টাকা ব্যয়ে ফটিকছড়ি সড়ক উপ-বিভাগ অফিস কাম পরিদর্শন বাংলো নির্মাণ প্রকল্প, শাহ আমানত সেতুর ইলেকট্রনিক্স টোল সিস্টেম ও ওজন স্কেলের কার্যক্রম, ৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ৪৪তম কিলোমিটারে ৩১ দশমিক ৮২ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু প্রকল্প, সীতাকুণ্ডের বড় দারোগারহাট ওজন স্কেলের নবনির্মিত ৫ম লেনের কার্যক্রম।
এছাড়া প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মইজ্জারটেক-বিএফডিসি-মৎসবন্দর ফেরিঘাট সড়কে ২টি পিসি গার্ডার সেতুর পুনঃনির্মাণসহ এক কিলোমিটার থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সেতু মজবুতকরণ, সম্প্রসারণ ও নতুন সড়ক নির্মাণ কাজ প্রকল্প এবং প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কাশিমপুর-রেলওয়ে স্টেশন-বাগিচারহাট সড়কের পেভমেন্ট ও রিজিড পেভমেন্ট দ্বারা মান উন্নীতকরণ প্রকল্প উদ্বোধন করেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিন দিন পর দেখা মিলল রোদের পরবর্তী সংবাদ পাবলিক প্লেসে নিরাপদ মাতৃদুগ্ধ পানের ব্যবস্থা করতে হাইকোর্টের…

সর্বশেষ - চট্টগ্রাম বিভাগ

Shamol Bangla Ads