ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭৩১ কোটি টাকায় প্রশস্তকরণ হবে কিশোরগঞ্জের ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সংযোগ সড়ক

খবর টি পড়েছেন : ৭৩৮
৭৩১ কোটি টাকায় প্রশস্তকরণ হবে কিশোরগঞ্জের ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সংযোগ সড়ক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ : সড়ক ও জনপথ অধিদপ্তর ময়মনসিংহ জোনের অধীনে কিশোরগঞ্জ জেলায় ৭৩১ কোটি টাকা ব্যয়ে ছয়না-যশোদল- চৌদ্দশত বাজার সংযোগ ২৭.৩০ কিলোমিটার সড়কটি শক্তিশালী ও প্রশস্তকরণ প্রকল্পটি ১৫ অক্টোবর মঙ্গলবার একনেক সভায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে ইটনা-মিঠামইন, অষ্ট্রগ্রামসহ হাওর অঞ্চলের মানুষ কৃষিপণ্য ও মাছ রাজধানী ঢাকা, চট্্রগ্রামসহ দেশে বিভিন্ন স্থানে সহজে পরিবহন ও যাতায়াত করতে পারবে। এটি কিশোরগঞ্জ শহর বাইপাস হিসেবেও ব্যবহৃত হবে। সড়ক ও জনপথ এ সড়কটি বাস্তবায়ন করবে।
সড়ক ও জনপথ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আতাউর রহমান জানান, কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা সড়কের যথাযথ মানউন্নীতকরণের লক্ষ্যে ৭৩১ কোটি টাকা ব্যয়ে ছয়না-যশোদল- চৌদ্দশত বাজার সংযোগ সড়কটি ১৫ অক্টোবর ঢাকায় একনেক সভায় অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যমান ১৮ ফুট প্রশস্তের এই সড়কটি ৩২ ফুট এবং বাইপাসে ২৬ ফুট প্রশস্ত করে শক্তিশালী করে নির্মাণ করা হবে। আগামী নভেম্বর থেকে এই প্রকল্পটির কাজ সমাপ্ত হবে জুন ২০২২ সালে। এরআগে এই প্রকল্পটি পিইসি সভায় হয় চলতি বছরের ২৭জুন, সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় গত ২ সেপ্টেম্বর।
ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট আসিনুর রহমান খান হাওর অঞ্চলের কৃষিপণ্য ও মৎস্য সম্পদ সহজ পরিবহনে এই সড়কটির অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে আন্তরিক অভিনন্দন জানান। যথাযথ মান বজায় রেখে এই প্রকল্পটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তিনি আহবান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ-গফরগাঁও-টোক-গাজীপুর সড়কে বানার নদীতে নবনির্মিত ব্রিজ উদ্বোধন করবেন… পরবর্তী সংবাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ সেরা কর্মচারী পুরস্কৃত

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads