ads

বুধবার , ৯ অক্টোবর ২০১৯ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্রাটের রিমান্ড শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৯, ২০১৯ ১:৫০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : অস্ত্র ও মাদক আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল আজ। কিন্তু সম্রাট অসুস্থতা জনিত কারণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। ৯ অক্টোবর বুধবার আদালতে ওই বিষয়ে প্রতিবেদন দিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী। এজন্য পুলিশ মাদক ও অস্ত্র মামলায় সম্রাটকে গ্রেপ্তার দেখানোসহ ২০ দিনের যে রিমান্ড আবেদন করেছিল সে বিষয়ে শুনানি হয়নি।

Shamol Bangla Ads

ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী আগামী ১৫ অক্টোবর আসামির উপস্থিতিতে গ্রেপ্তার এবং রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সম্রাটের সহযোগী বহিষ্কৃত ঢাকা মহানগর যুবলীগের নেতা এনামুল হক আরমানেরও মাদক মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড শুনানির জন্য ওই দিন ঠিক করা হয়েছে।

৭ অক্টোবর র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা থানায় দুটি মামলা করেন। এর মধ্যে অস্ত্র মামলায় সম্রাটকে একমাত্র আসামি এবং মাদক মামলায় সম্রাট ও আরমানকে আসামি করা হয়েছে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী আরমানকে আটক করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!