ads

বুধবার , ৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাংকার্স ট্রাভেলার্স গ্রুপের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খবর টি পড়েছেন : ১৩৪
ব্যাংকার্স ট্রাভেলার্স গ্রুপের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সানী আবু জাফর, ঢাকা : ব্যাংকার্স ট্রাভেলার্স’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকার একটি অভিজাত চাইনিস রেস্টুরেন্টে ওই অনুষ্ঠান উদয্াপিত হয়।
ব্যাংকার্স ট্রাভেলার্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন জুয়েল ট্রাভেলার’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পর্বতারোহী এবং আলোকচিত্রী মীর শামসুল আলম বাবু, বাংলাদেশের ৬৪টি জেলা এবং ৪৭টি দেশ ভ্রমণকারী হেরিটেজ ট্রাভেলার এলিজা বিনতে এলাহী, ৬৫টি দেশ এবং ৭১৫টি শহর ভ্রমণকারী ট্রাভেলার তানভির অপুসহ গ্রুপের অন্যান্য এডমিন, মডারেটর ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও ট্রাভেলার সানি আবু জাফর।
গ্রুপের প্রতিষ্ঠাতা জুয়েল ট্রাভেলার বলেন, ব্যাংকার্স ট্রাভেলার্স গ্রুপ শুধু একটি ট্যুর গ্রুপই না। এই গ্রুপ মানবিক বন্ধুত্বের আহবানে দেশের বিভিন্ন জায়গায় সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ‘দেখতে হবে বিশ্বটাকে তার আগে দেখবো নিজ দেশটাকে’ এ শ্লোগানে ধারণ করে ভ্রমণপ্রিয় ব্যাংকাররা ২০১৭ সালে গড়ে তুলেন ব্যাংকার্স ট্রাভেলার্স গ্রুপ। প্রায় ১৯০০ সদস্যর ফেসবুক ভিত্তিক ওই গ্রুপ বর্তমানে বিভিন্ন পেশার ভ্রমণপ্রিয় মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।এ গ্রুপের উদ্যোগে ভ্রমণ পিপাসুরা দেশীয় পর্যটন স্পটগুলো ঘুরা ছাড়াও ভারত, নেপাল, থাইল্যান্ডসহ বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মা হিসেবে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবো :… পরবর্তী সংবাদ সম্রাটের রিমান্ড শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads