ads

শুক্রবার , ১৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৩, ২০১৯ ৬:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ২০১৭ এবং ২০১৮ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শেরপুরের নকলা উপজেলার ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদের ঢাকাস্থ নকলা ফাউণ্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে রাজধানী ঢাকার উত্তরা এলাকার ‘জমজম কনভেনশন সেন্টার’ এ আয়োজিত ওই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী।
নকলা ফাউণ্ডেশনের সভাপতি অধ্যাপক ড.একেএম ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পিএসসি’র সদস্য ডা. ছোরহাব আলী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিল্লাল আলম, ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা খাতুন, অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, মো. আজহারুল ইসলাম খান ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শেরপুর জেলার নকলা উপজেলার কৃতি শিক্ষার্তীদের ক্রেস্ট, স্মারকপত্রসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!