ads

বৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এরশাদের আসনে মনোনয়ন নিয়ে জাপায় বিভক্তি

খবর টি পড়েছেন : ৩৭৩
এরশাদের আসনে মনোনয়ন নিয়ে জাপায় বিভক্তি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে মনোনয়নকে কেন্দ্র করে দ্বিধা-বিভক্ত দলটির সিনিয়র নেতারা। পরিবারের পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন অন্তত ৪ জন। এর মধ্যে পার্টির জ্যেষ্ঠ নেতা ও এরশাদের সহধর্মিণী রওশন তার ছেলে শাদ এরশাদকে ওই আসন থেকে এমপি হিসেবে দেখতে চান। কিন্তু দলের অনেক সিনিয়র নেতা ও স্থানীয় জাপার নেতাকর্মীরা তা মানতে নারাজ। তারা চান রংপুরের তৃণমূলকে প্রাধান্য দিয়ে প্রার্থী নির্বাচিত হোক। এতে দল আরও বেশি শক্তিশালী হবে। জাপার ঘাঁটি হিসেবে পরিচিত রংপুরে দলে নিজেদের অবস্থান আরও বেগবান হবে বলে মনে করেন স্থানীয় নেতারা।

Shamol Bangla Ads

এদিকে রংপুর-৩ আসনের প্রার্থিতা চূড়ান্ত করতে গত শনিবার গঠিত পার্টির পার্লামেন্টারি বোর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন, দলের গঠনতন্ত্রে বিভাগ অনুযায়ী সিনিয়র নেতাদের নিয়ে বোর্ড গঠন করার কথা থাকলেও তা মানা হয়নি। তাছাড়া এরশাদের ছোট ছেলে এরিক এরশাদকে নিয়ে দলের মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে সমালোচনার মুখে পড়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।

জানা যায়, এরশাদ পরিবারই এখনও রংপুর-৩ আসনে মনোনয়নের বিষয়ে একমত হতে পারেনি। পরিবার থেকে মনোনয়ন দৌড়ে এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ ছাড়াও ভাতিজা- সাবেক এমপি আসিফ শাহরিয়ার, ভাতিজা (মামাত ভাইয়ের ছেলে) মেজর (অব) খালেদ আখতার, ভাগনি (মেরিনা রহমানের মেয়ে) মেহেজেবুন্নেছা রহমান টুম্পাও মাঠে সক্রিয় রয়েছেন।

Shamol Bangla Ads

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, দলের যৌথ সভায় আলোচনা হয়েছে। তৃণমূল থেকে ৪ টি নাম চাওয়া হয়েছে। ওই ৪টি নাম থেকেই পার্লামেন্টারি বোর্ড একজনকে চূড়ান্ত করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক জাপার এক প্রেসিডিয়াম সদস্য জানান, এরশাদ পরিবার বা পরিবারের বাইরে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন রংপুরের তৃণমূলের সিদ্ধান্তকেই প্রাধান্য দেয়া হবে।
ওই বিষয়ে রংপুর মহানগর জাপার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, রংপুরের মানুষ এরশাদের পরে তার পরিবারে জিএম কাদের ছাড়া আমরা চিন্তা করতে পারি না।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদ গত ১৪ জুলাই মারা যান। এরপর রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ১ সেপ্টেম্বর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করার কথা রয়েছে। এ আসনে ভোট হবে পুরোপুরি ইভিএমে। উপনির্বাচন সামনে রেখে ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাপা। রংপুর উপনির্বাচনে দলীয় মনোনয়ন ফরম ১৫ হাজার টাকায় বিক্রি করছে জাতীয় পার্টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এরশাদের আসনে ইভিএমে ভোট, তফসিল ১ সেপ্টেম্বর পরবর্তী সংবাদ ছাত্রলীগের মাসিক ম্যাগাজিন ‘জয় বাংলা’ বাজারে আসছে

সর্বশেষ - রংপুর বিভাগ

Shamol Bangla Ads