
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ধানশাইল ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট বুধবার ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ওইসব চাল বিতরণ করেন ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। হতদরিদ্র ও নি¤œ আয়ের মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় এ উদ্দেশ্যে ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রনালয় ওইসব চাল বিতরণের উদ্যোগ গ্রহণ করে।
চাল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, ইউপি সচিব মোছা. শারমিনা আক্তার শাহীনা, ইউপি সদস্য ও সদস্যাগণ। এ ইউনিয়নে ১৫ কেজি করে ১হাজার ১১২জন সুবিধাভোগীদের মাঝে এসব চাল বিতরণ করা হয়। এছাড়া একই দিনে উপজেলা মালিঝিকান্দা ও কাংশা ইউনিয়ন পরিষদের মাধ্যমে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। সুষ্ঠুভাবে চাল বিতরণের লক্ষ্যে সকাল থেকে ৩টি ইউনিয়ন পরিষদে ঘুরে ঘুরে তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যান্য সরকারী কর্মকর্তাগণ ।





