ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৯১ মসজিদে মাইক বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১, ২০১৯ ৮:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় কাজের সুবিধার্থে শেরপুর সদর উপজেলা পরিষদের তরফ থেকে ৯১ মসজিদ ও দু’টি মন্দিরে একটি করে মাইক বিতরণ করা হয়েছে। ১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওইসব মাইক ইমাম ও মুয়াজ্জিনদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান, শামীম আরা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চেয়ারম্যান, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামান, কামারেরচর ইউপি চেয়ারম্যান যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু বলেন, মসজিদে আযানসহ নানা ধর্মীয় কাজে মাইক লাগে। সদর উপজেলার অনেক গ্রামে এমন অনেক মসজিদ আছে যেখানে মাইক নেই। তাই পরিষদের পক্ষ থেকে ৯১টি মসজিদে মাইক দেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!