ads

বৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ঈদুল আযহা ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্ততি সভা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১, ২০১৯ ৩:৫০ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ আগত পবিত্র ঈদুল আযহা ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. আনিসুর রহমান প্রমুখ।
ওইসময় সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত বিভন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা কুরবানি দাতাদের নির্দিষ্ট স্থানে কুরবানি দিতে পরামর্শ প্রদান করেন। তাছাড়া নিজ নিজ এলাকার কুরবানি দাতাদের নির্দিষ্ট স্থানে কুরবানি দেওয়ার পরামর্শসহ সকলের মাঝে সচেতনতা বাড়াতে উপস্থিতিদের অনুরোধ জানানো হয়। সম্ভব হলে মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন স্থানে আলোচনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে সকলের প্রতি অনুরোধ করেন তাঁরা।
ওই আলোচনা সভায় পরিবেশের বিষয়টি গুরুত্বের সহিত বিবেচনায় এনে কুরবানিকৃত পশুর রক্তসহ যেকোন বর্জ্য যেখানে সেখানে না ফেলে বরং কুরবানির পশুর রক্তসহ অন্যান্য বর্জ্য পদার্থ দ্রুত অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদেরকে অনুররোধ করা হয়। ঈদ উপলক্ষে বাড়ি ফেরা যাত্রীদের কাছে যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় এবং যাত্রীরা যেন কোন প্রকার হয়রানির স্বীকার নাহন সেদিকে সংশ্লিষ্টদের সুদৃষ্টি রাখার অনুরোধ করেন বক্তারা। তাছাড়া ওই আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস (১৫ আগষ্ট) যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিশেষ প্রস্ততি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!