শ্যামলবাংলা২৪ডটকম’র আনুষ্ঠানিক যাত্রা ৩১ শে জুলাই ২০১৩। শ্যামলবাংলা ‘মা-মাটি ও মানুষের পক্ষে কথা বলার ব্রত নিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনায় পথ চলে।
প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুল (প্রয়াত)কে শ্রদ্ধাভরে স্মরণ করে শ্যামলবাংলার প্রতি প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাই। এলাকার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনাসহ সরকার এবং নানা পর্যায়ের ইতিবাচক কর্মকা- তুলে ধরতে অবিচল শ্যামলবাংলার সাফল্য কামনা করি।
সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার তার কর্মদক্ষতা দিয়ে শ্যামলবাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্যামলবাংলা তার জয়যাত্রার হাল ধরে রেখেছে, প্রায় সারা দেশে পরিচিতি পেয়েছে। আশা করি শ্যামলবাংলা একদিন আমাদের শেরপুরের গর্ব হবে। শ্যামলবাংলার সম্পাদনা, সংবাদ, আলোচনা, সমালোচনা আরো সুন্দর হোক আরও সৃজনশীল হোক। শুভ জন্মদিন শ্যামলবাংলা।

লেখক : আহবায়ক, জনউদ্যোগ, শেরপুর।






