ads

মঙ্গলবার , ৩০ জুলাই ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার সরকার ব্যবসা-বানিজ্য বান্ধব : সালমান এফ রহমান

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৩০, ২০১৯ ২:০১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার একটি ব্যবসা-বাণিজ্য বান্ধব সরকার। বাংলাদেশ এখন দেশি-বিদেশি বিনিয়োগের জন্য উপযুক্ত ও সম্ভাবনাময় দেশ। দেশে বর্তমানে বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। তিনি ২৯ জুলাই সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে একটি হোটেলে ‘বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সহজলভ্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় ওই কথা বলেন তিনি।
লস অ্যাঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেট আয়োজিত সেমিনার ও নৈশভোজে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিনিয়োগকারী, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবীসহ প্রবাসী বাংলাদেশি নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সালমান এফ রহমান প্রজেক্টর ও ভিডিওচিত্রের মাধ্যমে বাংলাদেশের শিল্প ও বিনিয়োগের সুযোগসুবিধাসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
লস অ্যাঞ্জেলেস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- বিশিষ্ট ব্যবসায়ী যুক্তরাষ্ট্রের কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডা. কালী প্রদীপ চৌধুরী, এশিয়ান ইকোনমিক ইনস্টিটিউটের পরিচালক ড. রেমন্ড মোব্রেজ, ইউএস বাংলাদেশ বিজনেস ফোরামের সাবেক সভাপতি মেসন ইয়স্ট, দ্য পোর্ট অব লস অ্যাঞ্জেলেসের নরম্যান এরিকায়য়া, কনসাল কমার্সিয়াল আল মামুন প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!