ads

রবিবার , ২৮ জুলাই ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বন্যার্তদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির শুকনো খাবার বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৮, ২০১৯ ৭:৩২ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীর বন্যার্ত এলাকায় শুকনো খাবার বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর ইউনিটের উদ্যোগে রবিবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর ও সদর ইউনিয়নের দহেড়পাড় এলাকায় আনুষ্ঠানিকভাবে বন্যার্ত ১শ পরিবারের মাঝে শুকনো খাবার ও বিভিন্ন সামগ্রীর একটি করে প্যাকেট বিতরণ করা হয়। এর প্রতি প্যাকেটে ছিল ৫ কেজি চিড়া, ২ কেজি গুড়, ১০টি স্যালাইন, ১২টি মোমবাতি ও ১২টি ম্যাচ বক্স।
ওইসময় উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুব রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর ইউনিটের খন্দকার রুকুনুজ্জামান হৃদয়, যিমাউন আহমেদ সাগর, হাসানুল বান্না সিফাত, আমিনুল ইসলাম ইমন। এছাড়াও অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চানের প্রতিনিধি আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো: আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষক লীগের সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সাত্তার, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সবুজ সরকার, উপজেলা যুবলীগ নেতা শাহিনুর রহমান হৃদয়, শরিফুল ইসলাম শরিফ, সদর ইউপি সচিব হুমায়ুন কবির ও ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!