ads

রবিবার , ৩০ জুন ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা পৌরসভার ৪৭ কোটি ৮৪ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৩০, ২০১৯ ৭:১০ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ নতুন কোন করারোপ ছাড়াই ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য নকলা পৌরসভার ৪৭ কোটি ৮৪ লক্ষ ৩৭ হাজার ৫৪৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ৩০ জুন রবিবার দুপুরে পৌর সভাকক্ষে গণমাধ্যমকর্মী, পেশাজীবি প্রতিনিধি পৌর নাগরিকদের উপস্থিতিতে পৌর মেয়র হাফিজুর লিটন ওই বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৪কোটি ৭৫লক্ষ ৮১হাজার ৭শ’ ৩৬টাকা আয় এবং ৪কোটি ৪৪লক্ষ ৩০হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।
পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এবং পৌর কাউন্সিলর আব্দুল আউয়াল সেলিমের সন্ঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার সচিব মনিরুল ইসলাম, কাউন্সিলর ছায়েদুর রহমান, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন, বাবু ইন্দ্রজিত কুমার ধর, মাহবুবুর রহমান বিদ্যুৎ, বেলাল আকন্দ, ডাঃ জাহানারা মমতাজ ছবি, সাংবাদিক তালাত মাহমুদ, জাহাঙ্গীর হোসেন আহমেদ প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!