ads

শনিবার , ২২ জুন ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে কোচ সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জুন ২২, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী কোচ সমাবেশ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শুক্রবার বিকেলে রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি দূর্গাপুর নেত্রকোনার আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
শরদিম্পু সরকার হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সা, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নবেস খকসি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি দূর্গাপুর নেত্রকোনার নির্বাহী পরিষদের সদস্য এডলফ মারাক, জেমস জর্নেশ চিরান, রাংটিয়া কোচ কালচারাল ডেভলেপম্যান্ট এসোসিয়েশনের পরিচালক যুগল কিশোর কোচ, আদিবাসী নেতা বকুল চন্দ্র কোচ প্রমুখ। পরে কোচশিল্পীদের সম্বনয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ কোচ সমাবেশ ও কোচ সাংস্কৃতিক উৎসবে নালিতাবাড়ী, দূর্গাপুর ও নেত্রকোনাসহ বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোচ সম্প্রদায়ের লোকেরা অংশ গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!