ads

মঙ্গলবার , ১১ জুন ২০১৯ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পয়েন্ট ভাগাভাগি করল বাংলাদেশ-শ্রীলঙ্কা

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১১, ২০১৯ ৮:৩৪ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : টানা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হলো বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। ফলে দুই দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে।
২০১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতার পর টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। তাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের সামনে। তবে এ ম্যাচে বৃষ্টির খাঁড়া মাথার ওপর ঝুলছে। ফলে বৃষ্টির কারণে খেলা না হলে, হতাশ হওয়া ছাড়া মাশরাফিদের সামনে কোনো পথ খোলা থাকবে না। কেননা আসরের সেমিফাইনালে যেতে হলে বাকি সব ম্যাচ জিততে হতে পারে দলটির।

Shamol Bangla Ads

প্রায় একই পরিসংখ্যান শ্রীলঙ্কার সামনেও। এর আগে তিন ম্যাচ খেলে দলটি একটি জয়, একটি হার ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে খেলতে পারেনি। যদিও লঙ্কানরা বাংলাদেশ থেকে এক পয়েন্টে এগিয়ে রয়েছে।

বিশ্বকাপে এখন পর্যন্ত বৃষ্টির কারণে দুটি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এছাড়া আরও বেশ কয়েকটি ম্যাচে বৃষ্টি সাময়িক বাধা হয়ে দাঁড়িয়েছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!